বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ;

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে,২২সেপ্টেম্বর (সোমবার) বৈকাল ৪ ঘটিকার সময়,উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপি আয়োজনে,আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজা কমিটির সদস্যদের সাথে এক প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন,স্বজল মোল্লা উপজেলা নির্বাহী অফিসের কাউখালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এস এম আহসান কবির,সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী। মোঃ সোলায়মান কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। মোঃ মফিজুর রহমান উপজেলা প্রকল্প কর্মকর্তা, এইচ এম দীন মোহাম্মদ,সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী। অধ্যাপক হুমায়ুন কবির,সেক্রেটারি জামায়াতে ইসলামী কাউখালী। মাওঃ আলী হোসেন সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন কাউখালী। খাদিজা বেগম আনসার ভিডিপি কর্মকর্তা কাউখালী। এ ছারাও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ কর্মকার ও সাধারণ সম্পাদক দুলাল শীল(ধলু)সহ ২৪টি শারদীয় দূর্গা পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন যে,আইনশৃঙ্খলা বাহিনী সহ সার্বিক নিরাপত্তা, সিসি ক্যামেরা পর্যবেক্ষণ,পূজা মন্ডপে যাতায়াতে রাস্তাঘাট সংস্কার বিষয় তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দল আপনাদের সহযোগিতা করবে,যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে,সকলকে শান্তিপূর্ণভাবে মিলেমিশে পূজার আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে মুসলমানদের ৫ওয়াক্ত আযান ও নামাজের সময়,পূজায় ব্যবহৃত মাইক বন্ধের বিষয়ে অনুরোধ করেন। প্রশাসনিক বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ কর্মকর্তা বলেন, যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা একটি বড় পূজা এবং ৫ দিন ব্যাপী চলমান থাকবে,সেহেতু সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা মন্ডপ পরিদর্শন করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews