রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

আত্রাইয়ে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ;

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা পরিষদ গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ -৬( আত্রাই রাণীনগর) আসনের এমপি প্রার্থী মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মো.খবিরুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। আর কোনো ভোট ডাকাতি জনগণ দেখতে চায় না। তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণ মেনে নেবে না। ষড়যন্ত্রমূলকভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা হলে তা জনগণ রুখে দাঁড়াবে।সেই সঙ্গে তিনি ৫ দফা দাবি উপস্থাপন করেন।
উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর আশাদুল্লাহ আল গালিব, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আইন সম্পাদক রায়হান কবির,মো. মশিউর রহমান লিটন,হাফেজ মাওলানা মো. ওবায়দুল্লাহ, মো.ইয়াকুব আলী সহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews