বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন;

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালীগঙ্গা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের সয়না গ্রামের নদীতীরবর্তী ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার এ মানববন্ধনে অংশ নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালীর সয়না মৌজায় কালীগঙ্গা নদীর আড়াই একর বালুমহল জেলা প্রশাসন ইজারা দিলেও দীর্ঘদিন ধরে ইজারার বাইরে থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। এর ফলে সয়না, ধাবরী ও মেঘপাল গ্রাম সংলগ্ন এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। জমি ও বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সমাজসেবী নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা কবির হোসেন সিকদার, ছাত্রনেতা আল আমিন, ইউপি সদস্য ফিরোজ খান ও সোনালি রানী দাস প্রমুখ।
ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ অসুস্থ থাকায় ঢাকা থেকে মুঠোফোনে জানান, অবৈধ বালি উত্তোলনের বিষয়ে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে একাধিকবার অবগত করেছেন। প্রশাসন মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও বলগেট জব্দ করলেও প্রভাবশালী ঠিকাদারেরা পুনরায় বালি উত্তোলন শুরু করে দেন।
তিনি আরও বলেন, “এই দ্বীপঘেরা এলাকায় নদীভাঙন ঠেকানো সম্ভব নয় যদি অবৈধ বালি উত্তোলন বন্ধ না করা যায়। তাই এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অবৈধ বালি উত্তোলনের কারণে তাদের বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে চলতে থাকলে অচিরেই এলাকার সব বসতঘর ও ফসলি জমি নদীতে হারিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews