1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি;

নদী সম্মেলনে অংশ নিতে পরিবেশযোদ্ধা নূর আলম আজ চীনে যাচ্ছেন ;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা ( বাগেরহাট ) সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ সাত দিনের সফরে আজ ২৫ অক্টোবর শনিবার চীন সফরে যাচ্ছেন। চীন সফরকালে পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে বিজ্ঞান সম্মেলন এবং ওয়াটারকিপার এলায়েন্স’র আমন্ত্রণে এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিবেন। চীন সফরকালে পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। কর্মসুচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং গ্রুপ ডিসকাশন। এছাড়া তিনি উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানী এবং সাইন্স কম্যুনিকেশন প্রতিষ্ঠান ভিজিট করবেন। বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখকে ”সাইন্স টু ইউ” বার্ষিক ইন্টারন্যাশনাল ইভেন্টে আমন্ত্রণ জানায়। পাশাপাশি একই কারনে ওয়াটারকিপার এলায়েন্স পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখকে নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানায়। বাংলাদেশ থেকে বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল এবং সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন। উল্ল্যেখ্য ৪ সদস্য প্রতিনিধি দলের চীন সফরের নেতৃত্ব দিবেন ওয়াটারকিপার এলায়েন্স’র বোর্ড মেম্বর, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল। ##

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews