বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত; মা-বাবার কবরে বরফ পানি ছিটানো: ইসলামী নীতি নাকি অজ্ঞতা? জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মধ্যে চারা ও কৃষি উপকরণ বিতরণ; ২২ নং ওয়ার্ডের আধুনিকায়ন: রনি সরকারের মহাপরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত; দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা; আত্মকর্মসংস্থানের গুরুত্ব; পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা;
Title :
কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত; মা-বাবার কবরে বরফ পানি ছিটানো: ইসলামী নীতি নাকি অজ্ঞতা? জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মধ্যে চারা ও কৃষি উপকরণ বিতরণ; ২২ নং ওয়ার্ডের আধুনিকায়ন: রনি সরকারের মহাপরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত; দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা; আত্মকর্মসংস্থানের গুরুত্ব; পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা;

অপকর্মের বিরুদ্ধে এনসিপির লংমার্চ, চাঁদাবাজদের গুনার কোন টাইম নাই-সারজিস;

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, মাদক ব্যবসাসহ যতধরণের অপকর্ম পঞ্চগড়ে হয় সকল অপকর্মের বিরুদ্ধে আমরা লংমার্চ করছি। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেতুলতলা লংমার্চ কর্মসূচির পথ সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। সারজিস বলেন, জুলাই অভ্যুত্থানে কয়জন রাজনৈতিক ব্যক্তি মরেছে, একবার হিসাব করে দেখবেন। কয়জন বড় বড় পলিটিশিয়ানের সন্তান জীবন দিয়েছে তার হিসাব করে দেখবেন। জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা, তার সন্তানেরা। মাঝখান থেকে ফায়দা লুটে তথা কথিত কিছু রাজনীতিবিদরা। আপনারা যদি সে চিত্র দেখেন ওই কেন্দ্রটিতে জেলা উপজেলায় এখন সে চিত্র ছড়িয়ে পড়ছে। প্রতিটি জেলা উপজেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ,চোরাকারবারী, সিন্ডিকেট ব্যবসায়ী,মাদককারবারী, বাটপার,কালপ্রীট আছে যারা উপজেলা-জেলাগুলোতে রক্ত চুষে খাচ্ছে। আমরা প্রত্যেকটি জেলা উপজেলায় এই কারণে নেমেছি কারণ আপনাদেরকে নতুন করে সচেতন হতে হবে।
তিনি বলেন, আজকে থেকে প্রায় তিনশো বছর আগের কথা মনে পড়ে। নবাব সিরাজউদ্দৌলার বাহিনীকে পঞ্চাশ হাজারের অধিক সৈন্য ছিল হাজার হাজার লক্ষ্যমানুষ ওই বাহিনীর স্মরণ করেছিল, কিন্তু মাত্র দুই/তিন হাজার ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হতে হয়েছিল। কারন সবাই নিরব দর্শকের মতো তাকিয়ে ছিল। ওই মানুষগুলো যদি একটি করে ঢিলও ছুঁড়তো তাহলে ব্রিটিশদের কাছে দুইশো বছরের জন্য আমার এ বাংলায় স্বাধীনতাকে হারাতে হতো না। সারজিস আরও বলেন, সিরাজউদ্দৌলার মতো আজকেও একই অবস্থা। আজ ৫-১০ জন লোক মিলে আপনার তেঁতুলিয়ায় রক্ত চুষে খাচ্ছে। আপনারা নিরব দর্শকের মতো ভয়ে ঘরে বসে থাকেন, চুপ করে থাকেন। আপনারা যদি এ কাজটি করেন তাহলে স্পষ্ট করে বলি আগামী তেঁতুলিয়াতে অল্প কয়েকটা মানুষ সব কিছু নিয়ে গেছে। আপনার ভূমিধস হবে, নদী ভাঙবে, কারও বাড়ি থাকবে না, সন্তানের পড়ালেখা হবে না, চিকিৎসা পাবেন না।
তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সন্তানেরা আমেরিকায় পড়ে, আপনার সন্তান তেঁতুলিয়া থেকে বাইরে যেতে পারে না। শ্রমিক ভাইয়েরা যাদেরকে নেতা বানায় তারা এ এলাকায় দু’চার পাঁচদিন এলাকায় কাটায়, বাকি সময় আলিশানে জীবন কাটায়। আর আপনার এদিকে প্রত্যেক দিন রোদে পুড়ছে, আপনার কালো চামড়াটা আরও কালো হয়ে যাচ্ছে। ওই নেতাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার সন্তানের চিকিৎসার দরকার হলে মাউন্ট এলিজাভেদে যান আর আমাদের উপজেলা হাসপাতালের এই অবস্থা কেন? নেতাদেরকে প্রশ্ন করতে হবে,
সারজিস বলেন, এটা এমন এক সিস্টেম তৈরি করা হয়েছে আপনার বাপ শ্রমিক ছিল,আপনিও শ্রমিক, আপনার সন্তানও শ্রমিক হবে। আপনার জন্য তেঁতুলিয়ায় ভালো কোন স্কুল করা হবে না। একটি ভালো হাসপাতাল করা হবে না। মনে রাখবেন এটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আগেকার কথা কথিত রাজনীতিবিদ এমনভাবে সিস্টেম তৈরি করছে আপনি দৈনিক চারশো টাকা পাবেন, আপনাকে তার পিছু পিছু ঘুরবেন। কিন্তু সে তার মতো করে আলিশান জীবন যাপন করবে। আপনাদের এ সিস্টেমটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওইসব নেতাদের মুখের উপর প্রশ্ন করতে হবে। এই রাজনৈতিক কালচার বন্ধ করতে হবে।
সারজিস আরও বলেন, আজকে আপনাদের হুঁশিয়ারি করে যাচ্ছি বাকিদের হুঁশিয়ার করে যাই তেঁতুলিয়ার বুকে আজ বাংলাবান্ধা ইউনিয়নে বিএনপির সভাপতি ভালো মানুষ আজ উন্মুক্ত মঞ্চে আমি তার প্রশংসা করে গেলাম। কিন্তু ওই কমিটিতে কিছু কালপিট চাদাবাজ আছে তারা এ তেঁতুলিয়ায় রক্ত চুষে খাচ্ছে। যদি না চান ঘরের নিচে ড্রেজিং মেশিন দিয়ে পাথরগুলো সরে যাবে, আপনার ঘর পড়ে যাবে, ঘর ঠিক করতে পারবে না। ঘর দিয়ে পানি পড়বে। আপনার দিকে তাকাবে না।
সারজিস বলেন, একটা জিনিস মনে রাখবেন সোনার হাস থেকে প্রতিদিন একটি করে ডিম আসুক সমস্যা নাই, সনাতন পদ্ধতিতে বালু পাথর উঠুক সমস্যা নাই, কিন্তু একদিনে যদি সব ডিম পাইতে চান ,যদি ড্রেজিং মেশিন বসাতে চান তাহলে প্রতি রাতে ১০ লাখ টাকা তার পকেটে ঢুকাতে চাই কয়েকদিন পরে আপনার আর ঘর থাকবে না। সব চলে যাবে। আপনার ফসলী জমিতে ফসল হবে না। ফসল শুন্যতা যাবে। এই জিনিসগুলো ভালো করে মনে রাখবেন। তাই নিজেরা সচেতন না হলে কেউ আপনাকে সচেতন করে যাবে না।
সারজিস বলেন, আমরা স্পষ্ট করে আপনাদের অনুরোধ করছি বলছি, আমরা এই তেঁতুলিয়া পঞ্চগড়ে কোন চাদাবাজ, যারা চুরি করে বড় গলায় কথা বলে, তাদেরকে আমরা কথা বলতে দিবো না। তাদেরকে আমরা দেখে নিব। তাদের কাল সাপের চোখ তুলে ফেলবো। চুরি করবেন আর বড় বড় কথা বলবেন ওই দিন শেষ। সে পঞ্চগড়ে এ ধরনের কথা বলবেন সে তার আত্মায় একশো গুন বড়, হাসিনাকে বিন্দু মাত্র পরোয়া করে না। আপনাকে গুনার কোন টাইম নাই। স্পষ্ট করে বলে দিচ্ছি আমরা তেঁতুলিয়া, পঞ্চগড়ের বাসীর জন্য রক্ত দিব,জীবন দিব যারা ভালো তাদেরকে ভালো বলবো কিন্তু খারাপকে আর জায়গা দিব না।
রাজনৈতিক কর্মীদের প্রসঙ্গে সারজিস বলেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভাই রয়েছেন, বিএনপি হোন, জামায়াত হোন কোন সমস্যা নাই। আমরা আপনাদের প্রমোট করবো, পরামর্শ নেব। কিন্তু একশোটার মধ্যে যদি পাঁচটা খারাপ থাকে ওই পাঁচটা আজকে থেকে আমরা শত্রæ ঘোষণা করলাম। এই তেঁতুলিয়ায় চুরি বাটপারি করে মানুষকে ভয় দেখানোর দিন শেষ। থানাকে ফোন করে সাধারণ মানুষকে ভয় দেখানোর দিন শেষ। এই প্রশাসনকে কেউ যদি প্রশাসনের উপর হস্তক্ষেপ করে মানুষকে হয়রানি করতে চায় তাহলে হয়তো শাসন থাকবে নয়তো বাটপাররা থাকবে। কখনো আমরা ওই প্রশাসনকে চাইবো যে প্রশাসন জনগণের হয়ে কথা বলতে পারে না। প্রশাসন যদি সাধারণ মানুষের পক্ষে থাকতে পারে আমরা তাদের সাথে থাকবো।
এর আগে দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে হাজারের অধিক মোটরসাইকেল ও পিকআপে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চাদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। লংমার্চে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে তেঁতুলিয়া ও বাংলাবান্ধা হয়ে আবার পঞ্চগড়ে রাতে পথসভা করে শেষ করবেন এ কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, জেলা সদর উপজেলার তানবিরুল বারী নয়ন, বোদা উপজেলার শিশির আসাদসহ এনসিপির সকল স্তরের হাজার হাজার নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews