রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল;

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত




মো: সোহরাওয়ার্দী হোসেন;
সিরাজগঞ্জ প্রতিনিধি ;

​প্রশাসনের কঠোর উচ্ছেদ অভিযানের কালি শুকাতে না শুকাতেই সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী বাজার আবারও দখল হয়ে গেছে অবৈধ ব্যবসায়ীদের দখলে। সাধারণ মানুষের অবিতর্কিত চলাচলের পথ নিশ্চিত করতে প্রশাসনের দিনব্যাপী অভিযানের কয়েক ঘণ্টা পার হতে না হতেই পুনরায় ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে।

​১লা সেপ্টেম্বর সকালে মুকুন্দগাঁতী এলাকার জনবহুল রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। সড়ক থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফেরানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সারাদিন প্রশাসনের এমন তৎপরতার পর জনমনে স্বস্তি ফিরলেও স্থায়ী সুফল মেলেনি।

​অভিযানের রেশ কাটতে না কাটতেই একই দিন বিকেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই স্থানে পুনরায় পণ্যের পসরা সাজিয়ে বসেন এক অসাধু ব্যবসায়ী। প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করার এমন বেপরোয়া দৃশ্যে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সারাদিনের উচ্ছেদ অভিযানের পর মুহূর্তের মধ্যে ফুটপাত আগের মতো বেদখল হয়ে যাওয়ায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। ফুটপাতে দীর্ঘস্থায়ী শৃঙ্খলা নিশ্চিত করতে এবং আইনের শাসন বজায় রাখতে অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ফুটপাত পুনরায় দখল রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews