রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

আত্রাইয়ে প্রশাসনের মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন;

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৪৪ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। রোববার ২ মার্চ সকালে সাহেবগঞ্জস্ত উপজেলা পরিষদ মার্কেটের নিচতলায় মাংস, পেঁয়াজ, আলু, তেল, চিনি, ডাল, চাল ও তরমুজ ন্যায়্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
তিনি বলেন, ইতিপূর্বে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং প্রান্তিক, অসহায় ও খেটে খাওয়া মানুষ যাতে ন্যায়্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে বিবেচনায় মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যারের দিকনির্দেশনা মোতাবেক এ দোকান উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি গরুর মাংস কিনতে পারবেন। এসময় অসাধু ব্যবসায়ীরা যাতে অতিমুনাফা লাভের আশায় বাজারে সিন্ডিকেট তৈরী করতে না পারেন সেলক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উপজেলার সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews