1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল; মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য; ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন: মো. দুলাল মিয়ার ঈদের শুভেচ্ছা; মঠবাড়িয়ার উন্নয়নে ‘ঐক্য, অধিকার ও মুক্তি’ নিয়ে পাশে থাকতে চান রুবেল হাওলাদার;

আত্রাইয়ে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ;

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উম্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস এর ৩ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে লটারির আয়োজন করা হয়। জানা যায়, উপজেলার ৩টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৬ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২০টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ২৬ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত হন। নির্বাচিত তিন জনের মধ্যে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পয়েন্টে জাহাঙ্গীর আলম, আহসান উল্লাহ হাইস্কুল পয়েন্টে মোফাখারুল এবং সাহেবগঞ্জ বাজার পয়েন্টে মাহাবুব করিম নিয়োগ পান। উম্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার  রাকিবুল হাসান। তিনি বলেন, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের কোনো সুযোগ থাকে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারাণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা খুব শিগগিরই চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews