বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ; নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার; লালমনিরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত: হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন; ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন; মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন ; কাউখালীতে জেসমিন হত্যা: দ্বিতীয় স্বামী ১নং আসামী মানিক মাদারীপুর থেকে গ্রেপ্তার; ​কুসুমপুরা ১ নং ওয়ার্ড: জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলাম রাসেল;

আমি এখানে এসেছি আমাকে কাজ করতে হবে – ঝিকরগাছার ইউএনও ভূপালি সরকার;

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত



জাফর ইকবাল ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদরাসা সুপারদের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার তার বক্তব্যে বলেন, ঝিকরগাছা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে তিন বছর ব্যাপী একটি সমন্বিত পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিটি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের গল্প বলা, শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশ ব্লক তৈরি, অভিভাবকদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি করা, বাংলা ও ইংলিশ ডিবেটিং ক্লাব গঠন, স্কুলে ডে কেয়ার সেন্টার গঠন, আর্সেনিক মুক্ত গভীর নলকূপ স্হাপন করা, বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরায় শুরু করা সহ আরও অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমি ঝিকরগাছা এসেছি মানে আমাকে একদিন চলে যেতে হবে। এর মাঝেই যতদিন আছি প্রতিটি দপ্তরের সবাই মিলে কাজ করে এই উপজেলাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে চেষ্টা করবো। এসময় তিনি ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সরকার ঘোষিত টিকা দান কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সরোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর,
ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদুল আলম, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দীন, বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা দ্বিন ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, আশরাফ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আশরাফ হোসেন। উক্ত অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews