রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

উড়িরচরের প্রথম নারী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি – ইতিহাস গড়লেন মারুফ বেগম ঝুমু;

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব ;

সন্দ্বীপ( চট্টগ্রাম) উড়িরচরের ইতিহাসে গর্ব ও অনুপ্রেরণার নতুন অধ্যায় রচনা করলেন মারুফ বেগম ঝুমু। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উড়িরচর থেকে প্রথম নারী শিক্ষার্থী হিসেবে এক অনন্য নজির স্থাপন করেছেন। ঝুমুর শিক্ষাজীবনের সূচনা হয় উড়িরচর মোস্তাফিজুর রহমান মাদ্রাসা থেকে, যেখানে তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর সন্দ্বীপ মহিলা মাদ্রাসা থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিন ভাইবোনের মধ্যে ঝুমু সর্বকনিষ্ঠ। বড় ভাই নকিরুল হাসান রহিম বর্তমানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ইসলামের ইতিহাস বিভাগে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত। বড় বোন স্নাতকে অধ্যয়নরত সন্দ্বীপ সরকারি হাজী এবি কলেজে। তাদের মা ফেরদৌসি বেগম নিজেই এক সংগ্রামী শিক্ষানুরাগী। ১৯৯৪ সালে তিনি এসএসসি এবং ২০১৬ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি সন্দ্বীপের বাউরিয়া উত্তর-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতা পেশায় তার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে উড়িরচরের সৈকত (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ে, যা ২০১৩ সালে সরকারি স্বীকৃতি লাভ করে। এই গর্বের মুহূর্তে উড়িরচরের আরেক গর্বিত চবিয়ান মো. নুর নবীর কথা না বললেই নয়। তিনিও চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুমুর এই সাফল্যের খবর ছড়িয়ে দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেছেন। মারুফ বেগম ঝুমুর এই অভাবনীয় অর্জন শুধু উড়িরচরের নয়, পুরো সন্দ্বীপবাসীর জন্যই এক গর্বের বিষয়। তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা।
ছবিতে: বামে মারুফ বেগম ঝুমুর মা ফেরদৌসি বেগম, মাঝখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উড়িরচরের প্রথম নারী শিক্ষার্থী মারুফ বেগম ঝুমু এবং ডানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সন্দ্বীপের গর্বিত সন্তান ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews