মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

কাউখালীতে একলক্ষ নিষিদ্ধ চিংড়িপোনা জব্দ ;

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত



প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের কাউখালী উপজেলাধীন কচাঁ নদী থেকে ট্রলার যোগে পাচার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এক লাখ গলদা চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করেছে উপজেলা নৌপুলিশ। এ সময় আয়নাল হক নামে একজনকে আটক করা হয়। ২৮ এপ্রিল(সোমবার) সকাল ৭ ঘটিকার সময় উপজেলার কচা নদী থেকে উক্ত চিংড়ি মাছের রেণুপোনা জব্দ সহ বরগুনা জেলার তালতলী উপজেলার আয়নাল হক নামে একজনকে আটক করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন জলাশয়ে উক্ত রেনু চিংড়িপোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপনে বিভিন্ন নদ-নদী থেকে চিংড়ি রেণু পোনা অবৈধভাবে পাচার হচ্ছে। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ এ বিষয়ে সচেতন থাকায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কচাঁ নদী থেকে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে কাউখালী নৌপুলিশ। তল্লাশি চালিয়ে একাধীক পাত্রে থাকা এক লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। তিনি আরো বলেন, “রেণু পোনা যে কোনো সময় ধরা অবৈধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews