1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ; বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা;

কাউখালীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন,
পিরোজপুর প্রতিনিধি:

দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ৮টা ১৫ মিনিটে উপজেলার সুবিদপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাসান (৩২) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি সুবিদপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
কাউখালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে মাদক মামলায় আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত মোঃ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অভিযোগ থাকলেও পুলিশি নজরদারি ও চলমান অভিযানের কারণে অবশেষে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউখালী থানা পুলিশ নিয়মিতভাবে মাদক,সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউখালী থানা পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews