1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী; কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে ২ কোটি ৪ লাখ টাকার জিওব্যাগ ফেলার কাজ শুরু; বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন;

কাউখালীতে মৎস কম্বিং অপারেশনে জরিমানা;

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পঠিত

কাউখালী উপজেলা প্র‌তি‌নি‌ধি;

পিরোজপুর কাউখালী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল কম্বিং অপারেশন মোবাইল কোর্ট পরিচালনাকালে সন্ধ্যা নদী থেকে ৩০০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ৩ জন জেলেকে আটক। পরবর্তীতে মোট ১২০০০ টাকা জরিমানা।
১১ ফেব্রুয়ারি ২০২৪
সকাল ৯:৩০ সময় কাউখালী সন্ধ্যা নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান এ অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চিরাপাড়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ চিরাপাড়া গ্রামের, শের আলীর ছেলে সজিব(১৮) বড় বিড়ালজুরি গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে সাইফুল ইসলাম(৪৭) ও সোনাকুর গ্রামের মোঃ খলিল শেখের ছেলে পারভেজ শেখ (২০) নামের তিন জেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক জেলেকে দুই হাজার টাকা ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেন।জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews