মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

  • Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত




​মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

সরকারি চাকরির গণ্ডি পেরিয়ে জনগণের খুব কাছে পৌঁছানো অফিসারের সংখ্যা কম নয়, তবে যারা কর্মদক্ষতা ও সততা দিয়ে কোনো এলাকাকে আমূল বদলে দিতে পারেন,তারা ইতিহাসে স্থান করে নেন। তেমনই এক বিচক্ষণ,মেধাবী ও দেশপ্রেমিক বিসিএস ক্যাডার অফিসার সুদীপ্ত দেবনাথ।

পিরোজপুরের কাউখালী উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে কর্মরত থাকাকালীন সততা, ন্যায়পরায়ণতা এবং জনবান্ধব প্রশাসনের মাধ্যমে তিনি যে ইতিহাস সৃষ্টি করে গেছেন,তা আজ পুরো পিরোজপুরবাসীর মুখে মুখে। A true embodiment of integrity, dedication, and visionary public service.
​কাউখালী উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত করে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে এনেছিলেন এই মেধাবী কর্মকর্তা। কোনো প্রকার অনৈতিক সুবিধা ছাড়াই সরকারি সেবা প্রাপ্ত নিশ্চিত করায় তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হন।
​উপজেলায় দায়িত্ব পালনকালে প্রতিটি ইউনিয়নের জনসমাগমস্থলে এবং সেবাগ্রহীতাদের দোড়গোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে তাঁর আপ্রাণ চেষ্টা ও আন্তরিকতা ছিল অভূতপূর্ব। শুধু অফিসে বসেই দায়িত্ব পালন করেননি, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘ভূমি সেবা অবহিতকরণ’ এবং প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণের উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই ব্যতিক্রমী পদক্ষেপ ছাত্র-ছাত্রী ও যুবসমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ভূমিসংক্রান্ত সচেতনতা বাড়াতে দারুণ ভূমিকা রাখে।
​কেবল ভূমিসেবাই নয়,অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতে তাঁর ভূমিকা ছিল এক কথায় অতুলনীয়। অবৈধ বালু উত্তোলন,মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভেজাল খাদ্য বিক্রি,কিশোর গ্যাং,বাল্যবিয়ে এবং মাদকের বিরুদ্ধে তিনি একের পর এক অভিযান চালিয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
His strict line against corruption and illegal acts brought back law and order in the region. সাধারণ মানুষের পাশাপাশি সুশীল সমাজ ও সহকর্মীদের সাথে প্রশাসনিক সুসম্পর্ক বজায় রেখে তিনি যেসব উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে গেছেন,তা দীর্ঘকাল স্মৃতির পাতায় থাকবে।

​কাউখালীর পর পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেও তিনি তাঁর এই কাজের ধারা বজায় রেখেছেন। সেখানেও একাধিক ভুয়া/অবৈধ ডাক্তার, রেজিস্ট্রেশনবিহীন ক্লিনিক, ভেজাল খাবার ও জমি দখলদারদের বিরুদ্ধে সাহসী ও কঠোর আইনি পদক্ষেপ নিয়ে বিপুল সুনাম অর্জন করেছেন।
​জনগণের প্রত্যাশা:
কাউখালী ও ভান্ডারিয়ার উপকৃত ও সেবাগ্রহীতা সাধারণ জনগণ আজ তাঁর এই অসাধারণ কর্মের যথাযথ মূল্যায়নের আকুল আবেদন জানাচ্ছেন। স্থানীয়দের একমাত্র প্রত্যাশা ও আশাবাদ—কর্মদক্ষতা ও সততার মূল্যায়নে সরকার তাঁকে খুব শীঘ্রই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি প্রদান করবে।
His meritorious performance and unblemished commitment strictly demand due recognition and career advancement.
​সুদীপ্ত দেবনাথের মতো অফিসাররাই বাংলাদেশ সরকারের মূল স্তম্ভ,যাদের হাত ধরে স্বপ্নের ‘সোনার বাংলা’ এবং একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হচ্ছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর পদোন্নতি কামনায় মুখর পিরোজপুরের সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews