বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার; কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার,মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান; দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ; মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১;
Title :

কোরবানিকে সামনে রেখে কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে অভিযান ও জরিমানা;

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর;

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশু মোটাতাজাকরণে নিষিদ্ধ ও ক্ষতিকর ওষুধের ব্যবহার ঠেকাতে পিরোজপুরের কাউখালী উপজেলায় ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন পশুর ওষুধ সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার উত্তর ও দক্ষিণ বাজারে পরিচালিত এ অভিযানে “সাগর এন্টারপ্রাইজ”- এর মালিক সাগর কুন্ডুকে ২ হাজার টাকা এবং “এন্টারপ্রাইজ”-এর মালিক রফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.রাজিব ভাবুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “কোরবানিকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দ্রুত গবাদিপশু মোটাতাজা করতে ক্ষতিকর ও নিষিদ্ধ ওষুধ ব্যবহার করছে। এসব ওষুধ পশুর শরীরে যেমন ক্ষতিকর প্রভাব ফেলে, তেমনি মানুষের শরীরেও নানা জটিল রোগের ঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন,“মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের আইন মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির আহ্বান জানানো হচ্ছে।”
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার বলেন,“নিষিদ্ধ মোটাতাজাকরণ ওষুধ ব্যবহারে পশুর স্বাভাবিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। পাশাপাশি সেই মাংস মানুষের শরীরের জন্যও ক্ষতিকর হয়ে ওঠে। তাই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews