1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী; কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে ২ কোটি ৪ লাখ টাকার জিওব্যাগ ফেলার কাজ শুরু; বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন;

ঝিকরগাছা ব্রিজ ও আশেপাশের এলাকা পরিস্কার করলো সেবা সংগঠন এবং বিডি ক্লিন;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

জাফর ইকবাল, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এবং বিডি ক্লিন, যশোর এর যৌথ উদ্যোগে ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ নদের উপর অবস্থিত ব্রিজ এবং এর আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় দুই সংগঠনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক এই কাজে অংশগ্রহণ করেন।
বিডি ক্লিন যশোর এর উপ সমন্বয়ক (লজিস্টিক) তোসাদ্দেক হোসেন বলেন, ২০১৬ সাল থেকে বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবকরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ সেবা সংগঠন এর আমন্ত্রণে ঝিকরগাছায় এসেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এই কাজের মুল পরিকল্পনাকারী
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, শুধু রাস্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা যদি সবাই নিজ দায়িত্বে নিজেদের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করি তবে একদিন পুরো দেশ পরিচ্ছন্ন হয়ে যাবে।
ঝিকরগাছা ব্রিজ পরিস্কার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সেবা সংগঠনের কার্যকরী সদস্য সাদা মনের মানুষ সায়েদ আলী, মাসুম বিল্লাহ, প্রিন্স কবীর, নাসিম রেজা, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সুজন মাহমুদ, শাহাবুদ্দিন মোড়ল, আজাদ হোসেন, মাসুদ হোসেন, আঃ জব্বার, রাফিন আহম্মেদ, তৌহিদুজ্জামান, বিডি ক্লিন যশোর সদর উপজেলার সমন্বয়ক ফারাজুল ইসলাম (লজিস্টিক), সদর উপজেলা আইটি সমন্বয়ক মোঃ রিফাত আলী, হোসাইন আহমেদ, সদস্য আব্দুল গফুর, মোঃ রাজু, মোঃ হীরা, আখী নূর আক্তার, হুসাইন আমীন, রাবেয়া ইয়াসমিন, আবু বক্কার, ইমন, যোবায়ের, আরমান সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews