বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত; শাপলা কলি মার্কার নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত; নওগাঁতে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষকরা; মোংলা, রামপাল বাগেরহাট -৩ আশোনে মাঠে ৫ প্রার্থী তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে জামাত এবং বিএনপি; লালমনিরহাট-০২ আসনে যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতিসহ ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান; নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামাতের বিক্ষো মিছিল ; কাউখালীতে যৌথবাহিনীর দুই দিনের অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৯৪ হাজার ৫০০ টাকা; বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত; রাজাপুর উত্তর কাঠিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া অনুষ্ঠিত; আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতা কর্মসূচি; আত্রাইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত ; সাপলেজা ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ;

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর।

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়নের জানখালী এলাকার কাটাখাল গ্রামে দীর্ঘদিন ধরে চলছে শুঁটকি মাছের অবৈধ রমরমা ব্যবসা। অভিযোগ রয়েছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন অনুযায়ী নিষিদ্ধ ও বিরল প্রজাতির মাছ নির্বিচারে শিকার, শুকানো ও বিক্রি করা হচ্ছে এই শুঁটকি পল্লীতে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যেসব মাছ ধরা ও বিক্রির ওপর আইনগত নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো প্রকাশ্যে এখানে শুকিয়ে বাজারজাত করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, হ্যাঙ্গর, কামোট ও শাপলা পাতা মাছসহ বিভিন্ন বিরল প্রজাতির মাছ শুঁটকি করে ট্রাকে করে শহরে পাঠানো হচ্ছে। অভিযোগ উঠেছে, বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশেই এই অবৈধ ব্যবসা দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বন বিভাগের তদারকির অভাবে শুধু মাছ নয়, উপজেলার বিভিন্ন সড়কের সামাজিক বনায়নের লক্ষ লক্ষ টাকার সরকারি গাছও নামমাত্র মূল্যে কেটে নেওয়া হচ্ছে।
তাদের ভাষ্যমতে, একটি উপজেলায় একজন বন কর্মকর্তা থাকলেও তার দায়িত্ব পালনে চরম অবহেলা পরিলক্ষিত হচ্ছে। ফলে সরকারি বনসম্পদ ও পরিবেশ উভয়ই মারাত্মক হুমকির মুখে পড়েছে।
শুঁটকি পল্লীতে সরেজমিনে দেখা যায়, প্রকাশ্যে মাছ শুকানো হচ্ছে এবং তা গাড়িযোগে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। অথচ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই শুঁটকি পল্লীর ভিডিও ও বিজ্ঞাপন প্রচার হচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ শুঁটকি ব্যবসা বন্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার