মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা;

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত




আবদুল মামুন ফারুকী, পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিটের হারবাং মৌজার অর্ধশত বছর ধরে জবরদখলে থাকা প্রায় ৭৫ একর বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন সৃষ্টি করেছে বন বিভাগ। উদ্ধারকৃত কেরনছড়ি, তারাবনিয়ার জুম, আবুল বশর বাপের ডুরি, মধুখালী ও হাছানের জুম এলাকার বনভূমিতে বিভিন্ন প্রজাতির বনজ-ফলদ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণপূর্বক নতুন বনায়ন সৃষ্টি করা হয়েছে।
প্রথমবারের মতো একসাথে ৭৫ একর বনভূমি উদ্ধারের উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন। স্থানীয় বনবিভাগসূত্রে জানা গেছে, হারবাং মৌজার টইটং বিটের কেরনছড়ি, তারাবনিয়ার জুম, আবুল বশর বাপের ডুরি, মৌলভী হাছানের জুম ও মধুখালী এলাকার আরএস ১৮ ও বিএস ৬০ দাগের বহুবছরের দখলকৃত প্রায় ৭৫ একর বনভূমি উদ্ধার করে বনবিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তোলে নেওয়া হয়েছে দখলকৃত জায়গার চারপাশের ঘেরাও। উদ্ধারকৃত কেরনছড়ি, আবুল বশর বাপের ডুরি, হাছানের জুম ও মধুখালী এলাকার ওই বনভূমিতে বিভিন্ন প্রজাতির বনজ-ফলদ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। ইতোমধ্যে ওই বনায়ন কার্যক্রম সংক্রান্ত চারা রোপণের কাজ সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন দখল ও অব্যবস্থাপনায় থাকা বনভূমি উদ্ধার করে সেখানে নতুন করে গাছের চারা রোপণ সম্পন্ন হওয়ায় এলাকার প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়রা জানায়, প্রায় ৭৫ একর বনভূমি জবরদখলমুক্ত করে পরিবেশবান্ধব বনায়ন সৃষ্টি করা অত্যন্ত সাহসী ও প্রশংসনীয় একটা বড় উদ্যোগ, যা টইটং বনবিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করেছেন। এখন রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা, সংরক্ষণ এবং বনভূমির পুনরায় দখল ঠেকাতে কার্যকর পদক্ষেপ ও নজরদারি নিশ্চিত করা গেলেই সৃজিত এই বনায়ন পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টইটং বনবিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন বলেন, বনভূমি রক্ষা করা বনবিভাগের দায়িত্ব। সরকারি বনভূমি জবরদখলমুক্ত করে তা পুনরায় বনবিভাগের আওতায় এনে সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কেরনছড়ি, তারাবনিয়ার জুম, আবুল বশর বাপের ডুরি ও মধুখালী এলাকায় উদ্ধারকৃত বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এসব চারা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনাসহ তীক্ষ্ণ নজরদারি করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন পুনরায় এই বনভূমি কেউ জবরদখল করতে না পারে সে লক্ষ্যে স্থানীয় জনগণের সহযোগিতায় অতি গুরুত্বের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews