সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ;

নওগাঁর মান্দার ফতেপুর হাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট;

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩০৭ বার পঠিত



মোঃফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি;

নওগাঁর মান্দায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফতেপুর হাটে কুরবানির পশুর হাটে জমে উঠেছে কেনা-বেচা।দুপুর ২টা থেকেই ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাট এলাকা মুখরিত হয়ে উঠেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা কুরবানির জন্য পছন্দসই পশু কিনতে হাটে ভিড় করছেন। হাট ঘুরে দেখা গেছে,গরুর বিচিত্র প্রজাতি ও বিভিন্ন আকারের পশু বিক্রির জন্য আনা হয়েছে। ছোট-বড় সব ধরনের গরুর দাম নির্ধারিত হচ্ছে ৮০ হাজার টাকা থেকে শুরু করে ১লাখ ১৫ হাজার টাকার মধ্যে। এই বাজেটের মধ্যেই সবচেয়ে বেশি কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা তাদের বাজেট অনুযায়ী গরুর সুরুত, দাঁত ও বয়স যাচাই করে পছন্দের পশুটি কিনছেন। প্রতিটি গরু কেনার সময় দরদাম করতে দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। হাট কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু উঠেছে হাটে। কেনাবেচাও ভালো হচ্ছে বলে দাবি করেন তারা। এবছর ৮০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকার পশুর চাহিদা সবচেয়ে বেশি। বিক্রেতারা জানান, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের লাভ কিছুটা কম হলেও বিক্রয় মূল্য নিয়ে তারা সন্তুষ্ট। অন্যদিকে, ক্রেতারাও জানিয়েছেন তারা কাঙ্ক্ষিত বাজেটের মধ্যেই গরু কিনতে পেরেছেন, এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে বলা যায়, কুরবানির পশুর হাট এখন ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমজমাট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews