1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গলাচিপার খারিজ্জমায় ইজিবাইক-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫; কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ;

বরিশালে নদী তীরের মাটি কাটায় ১৫ শ্রমিককে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৪ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

বরিশালের বাবুগঞ্জে ইটভাটার জন্য নদী তীরের মাটি কাটার অপরাধে ৩টি ট্রলারসহ ১৫ শ্রমিককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেদারপুর ইউনিয়নের জাম্বিয়া খাতুন মাদরাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদের তীরে অভিযান চালিয়ে আটকদের জরিমানা করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা আমিরুল ইসলাম (২৩), বাবুল গাইন (২৭), সিরাজুল ইসলাম (৩৬), মনিরুল সরদার (৪০), জাকির গাজী (২৫), শাহিন সরদার (৩৬), আসাদুল (৩৫), ইয়াকুব (৩০), নজরুল ইসলাম (৪৫), রায়হান সরদার (৪০), মনিরুল ইসলাম (৪২), আল আমিন (৩৪), আসাদুল (৩৬), ইউনুচ (৫১) ও অজিয়র (৩৫)।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার কেদারপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জন শ্রমিককে ৩টি ট্রলারসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রলার তিনটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews