1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী; কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে ২ কোটি ৪ লাখ টাকার জিওব্যাগ ফেলার কাজ শুরু; বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন;

বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি: গাঁজাসহ চালক-হেলপার আটক;

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

ডেক্স রি‌পোর্টার;

ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। শনিবার (০২ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

এরআগে, উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮, বরিশাল সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে মাদক বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে আনা হচ্ছে। যার প্রেক্ষিতে আভিযানিক দলটি ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চট্টগ্রাম জেলার চানগাঁও থানাধীন মৌলভীপুকুর এলাকার মো. রিপন পদ ওরফে পেদা (৩৭) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেওয়ারীপুর এলাকার মো. মিলনকে (৩৫) আটক করা হয়। তারা বাসের চালক ও হেলপার।

পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী বাসের স্টেয়ারিং বক্স থেকে ৬০ গ্রাম এবং মালামাল রাখার বক্স থেকে পাঁচ কেজি ১৯০ গ্রামসহ মোট সোয়া পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি আলিফ পরিবহন নামের বাসটি ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews