1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য; ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন: মো. দুলাল মিয়ার ঈদের শুভেচ্ছা; মঠবাড়িয়ার উন্নয়নে ‘ঐক্য, অধিকার ও মুক্তি’ নিয়ে পাশে থাকতে চান রুবেল হাওলাদার; সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মসজিদের ইমামরা;

মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি;

​মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাফেজ মাওলানা ইমরুল কায়েসকে আহ্বায়ক এবং হাফেজ মো. মাসুদুর রহমানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের বাসভবনে এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জেলা ওলামা দলের আহ্বায়ক শরীফ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
​জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. কুতুবউদ্দিন মাতুব্বর। ​যুগ্ম আহ্বায়ক শরীফ মো. সাইফুল ইসলাম নেছারি। ​ওলামা দল ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কমিটি ঘোষণা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews