রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি;

মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ;

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পঠিত




দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে আদালতে মামলা চলমান থাকা কয়েকটি বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাই সৈয়দ আবুল কায়েশ (বাবুল) ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে। উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী খন্দকার নাজমুল আহসান।

বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সাহারপাড় গ্রামের ওই জমির মালিকানা নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমি নিয়ে কোনো ধরনের বিরোধে না জড়ানোর বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এর মধ্যেই জমিগুলো বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মাহবুব আলম ও তানভির আহমেদ বলেন, সাহারপাড় গ্রামের বিরোধপূর্ণ জমিগুলো তাঁদের পরিবারের পূর্বপুরুষরা শত বছরের বেশি সময় ধরে ভোগদখল করে আসছেন। তাঁদের অভিযোগ, সৈয়দ আবুল কায়েশ ও মোশাররফ হোসেন বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় কথিত ভুয়া খতিয়ান তৈরি করে জমির মালিকানা দাবি করে আসছেন।

তাঁদের ভাষ্য, জমির মালিকানা নিয়ে প্রথমে কুমিল্লার আদালতে মামলা করা হয়। পরবর্তীতে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। মামলাগুলো তাঁদের চাচাতো ভাই অ্যাডভোকেট খন্দকার নাজমুল আহসান পরিচালনা করছেন এবং তিনি মামলার একজন বাদী।

অভিযোগকারীদের দাবি, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ নেওয়া হলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে। সম্প্রতি একটি জমি বিক্রির জন্য দলিল সম্পাদনের উদ্যোগ নেওয়া হলেও তাঁদের বাধার কারণে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন করা সম্ভব হয়নি বলে তাঁরা জানান।

এ ঘটনায় সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দেওয়া লিখিত অভিযোগে বিরোধপূর্ণ জমি বিক্রির উদ্যোগ বন্ধ করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সৈয়দ আবুল কায়েশ বলেন, “জমিটি আমার মায়ের সম্পত্তি। ওয়ারিশ সূত্রে আমরা এর মালিক। সেই জমি বিক্রি করতে চেয়েছি। কিন্তু তাঁরা বাধা দিয়েছেন। আদালতে মামলা চলমান থাকলেও জমি বিক্রি বন্ধ রাখার কোনো নির্দেশনা আদালত দেননি। অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।”

দেবিদ্বার উপজেলা সাব-রেজিস্ট্রার দীপন কর বলেন, “বিষয়টি নিয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে অবগত রয়েছি। পরবর্তীতে অভিযোগে উল্লিখিত জমি বিক্রির জন্য দলিল করতে এলে তা সম্পাদন করা হবে না।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews