মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

মোংলা বন্দরে আমদানি কৃত সেই চিঁটাগুড় রেলযোগে বাঘাবাড়িতে;

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরে আমদানিকৃত সেই চিঁটাগুড় (Molasses) রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড হতে রেলযোগে ট্রেনের ৩০টি ওয়াগনের মাধ্যমে ১০৫০ টন চিঁটাগুড় (Molasses) রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হচ্ছে। আজ সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০ টি ওয়াগনে লোড করে গন্তব্যে উদ্দেশ্য যাত্রা শুরু করে। অবশিষ্ট চিটাগুড় (Molasses) সড়ক পথে ও রেলযোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পানামা পতাকাবাহী জাহাজ MT. DOLPHIN 19 পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরে আগমন করেছিলো এবং মোংলা বন্দর থেকে মাল আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews