1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার;

অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত গড়লো স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ;

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মানবতার স্পর্শ ছড়িয়ে দিতে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর তালীমুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মূফতী হারুনুর রশিদ। তিনি দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সদস্য আঃ মজিদ, শাহিন আলম, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন,“অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। মানবতার সেবায় রূপসী নওগাঁ শুরু থেকেই কাজ করছে, আর এই কাজের মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে চাই।”সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন বলেন,“রূপসী নওগাঁ প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে কাজ করে যাচ্ছি। নওগাঁকে একটি মানবিক জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করে এবং সংগঠনের সদস্যদের জন্য দোয়া করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews