বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজ ‎সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন;

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রী কলেজের সভাপতির পদত্যাগ এবং অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) দুপুরে বান্দাইখাড়া বাজারে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে বান্দাইখাড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বান্দাইখাড়া ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র রাকিব হোসেন,১ম বর্ষের ছাত্র শফিক আহম্মেদ,হাটকালুপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,স্থানীয় ব্যবসায়ী ইয়াকুব আলী সরদার মজনু,মিজানুর রহমান ও আব্দুল লতিফসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন,কলেজের বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম গেন্দু “অবৈধভাবে” সভাপতি নির্বাচিত হয়েছেন। আমরা এই “অবৈধ” সভাপতির পদত্যাগ চাই। এছাড়া কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন কলেজের বিভিন্ন ফান্ড থেকে অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়ম দূর্নীতি করে চলেছেন। আমরা এই দূর্নীতিবাজ অধ্যক্ষ আলমগীর হোসেনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। বক্তারা বলেন, কলেজের গভর্নিং বডিতে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নে অনিয়ম,কলেজের জমি লিজ দিয়ে দূর্নীতি ও অর্থ আত্মসাৎ,কলেজের প্রায় দুই লক্ষাধীক টাকার গাছ বিক্রি করে পরে জরিমানা দেন এবং কলেজের নিজস্ব ভবন নির্মাণে অনিয়ম, শিক্ষার্থীর নিকট থেকে আয় করা সিংহভাগ অর্থ আত্মসাৎ এবং কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপকের তিন মাসের বেতন উত্তোলন করে আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সম্প্রতি আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা,নওগাঁ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমরা দাখিলকৃত অভিযোগের সুষ্ঠু তদন্তসহ দ্রুত বিচার দাবি জানাচ্ছি। এব্যাপারে কলেজের গভর্নিংবডির সভাপতি আশরাফুল ইসলাম গেন্দু বলেন,সংশ্লিষ্ঠ নিয়ম মেনেই আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি। এর পরেও যদি তদন্তে কোন অনিয়ম পায় তাহলে পদত্যাগ করে চলে যাবো। কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গাছকাটার যে অভিযোগ রয়েছে তা জরিমানা দিয়ে সমাধান করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
‎এব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন,এঘটনায় শুধু আমাকে নয়,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসক বরাবরও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি সবার সাথে সমন্বয় করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews