শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

আত্রাইয়ে তিন দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করেন ইউএনও ;

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) ২০২৫ সকাল ১০টায় ভূমি মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে ভূমি সেবা সহজলভ্য করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন “ভূমি সেবা বান্ধব বাংলাদেশের অংশ হিসেবে ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষকে জমি সংক্রান্ত সেবা, আইনি পরামর্শ ও সমস্যার সমাধান একস্থানে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ কওছার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, উপজেলা ভূমি অফিসের হেড এ্যাসিস্টান্ট কাম-একাউন্ট্যান্ট মোঃ আব্দুর রউফ, নাজির কাম-ক্যাশিয়ার আফরিন জাহান, উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোঃ নাহিদ হাসান, ৮টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ। ভূমি মেলায় স্থানীয় জনগণ জমি সংক্রান্ত দলিল, মিউটেশন, খতিয়ান চেকিংসহ বিভিন্ন সেবা নিতে ভূমি অফিসের স্টলগুলোতে ভিড় জমান। মেলা তিন দিনব্যাপী চলবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews