শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান; মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত; জামালপুরে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২; বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, শিক্ষা কর্মকর্তা মাহাতাবের বিরুদ্ধে মামলা; পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান,২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; তৃণমূল শক্তিশালী হলেই সংগঠন শক্তিশালী হবে; ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান:৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার; নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন; আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা;

আত্রাইয়ে তিন বছরের সম্পর্ক হিন্দু শিক্ষকের সাথে মুছলিম ছাত্রীর আত্মহত্যা ;

  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পঠিত



মোঃফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।জানা যায়,আত্মহত্যাকারী যুবতী মোছাঃ তানিয়া সুলতানা রিতু(১৯) উপজেলার পাঁচুপুর ইউনিয়নের খনজোর গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে।সে একজন শিক্ষার্থী,বর্তমানে সে অনার্স ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। একই উপজেলার বিশা ইউনিয়নের অন্তর্গত ইসলামগাতী গ্রামের মানিক চন্দ্র প্রামাণিকের ছেলে শ্রীঃ মোহন চন্দ্র প্রামানিক (৩৫) এর সাথে নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মোহন এর কাছে প্রাইভেট পড়ার সূত্রে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোহন চন্দ্র বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক আত্রাই শাখায় কর্মরত। তাদের অস্বাভাবিক প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে অশান্তি বিরাজ করছিল। এমনকি তারা দুজন গতকাল ও দেখা করেছিল বলে জানা যায়।
বিষয়টি নিয়ে, রিতুর পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। রিতুর মা গতরাতে মেয়ের সাথে একই ঘরে ছিলেন। শনিবার (১২ এপ্রিল) সকাল ছয়টার সময় সংসারের কাজকর্মের জন্য রিতুর মা ঘর থেকে বের হয়। তার কিছুক্ষণ পরেই রিতু ঘরের দরজা আটকিয়ে দেয়। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পাওয়ায়, রিতুর বাবা সহ অনেকেই ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায়, রিতু ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে।মেয়ের ঝুলন্ত লাশ দেখে রিতুর বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে যায় ।রিতুর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।রিতুর এ ধরনের মৃত্যু তার প্রতিবেশী ও গ্রামবাসী বিশ্বাস করতে পারছে না। এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বলেন, আমাদের কাছে খবর আসা মাত্র আমরা ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করি এবং ময়না- তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি।সেই সাথে অভিযুক্ত ছেলে (মোহন) আসামী করে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়।আসামীকে দ্রুত গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়।সেই সাথে তিনি আরও বলেন,আমরা প্রাথমিক ভাবে জানতে পারি মোহন মেয়েটির গৃহশিক্ষক হিসাবে দীর্ঘ দিন যাবৎ প্রাইভেট পড়াইতেন আর সেখান থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মেয়েটিকে বিয়ে করতো চায়।তবে মোহন কথা দিয়ে কথা না রাখায় মেয়েটি রাগে ক্ষোভে আত্মহত্যা করে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে আমরা আপনাদের মেয়েটির আত্মহত্যার আসল রহস্য আপনাদের জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews