শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

আত্রাইয়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপন ;

  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৪২ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় পরিচয় ও ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য। ইউএনও মো. কামাল হোসেন বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণে মানচিত্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের সীমানা, নদ-নদী, ঐতিহাসিক স্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কে সহজেই জানতে পারবে। এটি তাদের মাঝে জাতীয়তাবাদী চেতনা ও দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।”উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার জানান, ইতোমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয়, দ্বীপচাঁদপুর রফাতুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গুড়নই সিনিয়র মাদ্রাসা, ও বিয়াম স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে মানচিত্র স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও পর্যায়ক্রমে কাজ শেষ হবে। স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “মানচিত্র শুধু ভৌগোলিক জ্ঞানই বাড়াবে না, শিশুদের মনে দেশাত্মবোধও গড়ে তুলবে।এ দিকে, আজকের শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আত্রাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “স্টুডেন্ট অব দ্য ডে” কর্মসূচি পালন এবং জরুরি তথ্য প্রদানের জন্য “আলাপন বোর্ড” স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপ শিক্ষার্থীদের মনোবল ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews