বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ; কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার; মঠবাড়ীয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ; মোংলায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ২য় দিনের কর্মবিরতি; কালকিনি–৩ আসনে চার প্রার্থীর দৌড়ঝাঁপ, ভোটের মাঠে জমে উঠেছে লড়াই; আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি; আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার; পবিত্র শবে বরাতে করনীয় কি ; সিরাজগঞ্জ -৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা; ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনের অবস্থান ও বিক্ষোভ; পারিবারিক কলহের জেরে স্ত্রীর নানাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে চকরিয়ার গণসংযোগে-সালাহউদ্দিন আহমদ ১২ই ফ্রেবরুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মাইক্রোবাস মাহিন্দ্র ইজিবাইক চালকদের সাথে মত বিনিময়; নওগাঁয় খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা; সান্তাহার থেকে দুই কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চুরির মালামাল; মোংলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু; ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত; নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার;

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত;

মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধি ;

নওগাঁর আত্রাইয়ের রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃরেহেনা বানু  দীর্ঘ জীবনের  শিক্ষকতা শেষে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল রবিবার (২৫ জানুয়ারী) সকালে রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিও ও রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান শিক্ষিকা রেহেনা বানুর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযাহারুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, তিনি অনেক ভালো ও উদার মনের মানুষ। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় ছিলেন। কখনো রাগ বা ক্ষোভ দেখিনি। মায়ের মতো শিক্ষার্থীদের পড়িয়েছেন। তিনি এতো উদার মনের মানুষ, কোনো শিক্ষকের বিপদ হলে সঙ্গে সঙ্গে যেতেন এবং খোঁজ খবর নিতেন।ম্যাম অবসর জনিত কারণে বিদায় নিয়েছেন। আমরা ম্যামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। প্রধান শিক্ষিকা রেহেনা বানু ম্যাম তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ প্রথম কোনো বিদায়ী শিক্ষিকাকে এমন আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে  বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাণীশংকৈলের অবসরপ্রাপ্ত টিইও আব্দুল জব্বার,পীরগঞ্জের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মুশা সরকার,পীরগঞ্জ দক্ষিণ কাচনের প্রধান শিক্ষক মতিয়র রহমান,রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক মো.আলমগীর হোসেন,আত্রাই উপজেলার ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান, ইউপি সদস্য মসলেম উদ্দিন, রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শরিফা খানম,অবসরপ্রাপ্ত উপ শিক্ষা অফিসার রোকসানা আনিসা,বিদায়ী প্রধান শিক্ষিকার বাবা আলহাজ্ব ওমর আলী মাস্টার, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা,মো.সাত্তার হোসেন,শাখাওয়াত হোসেন,আফরিনা স্মৃতি,আরিফা প্রীতি,আরিফ রায়হান তিয়াশা সহ রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল বিদায় সংবর্ধনা দেওয়ার সময় সেখানে একটি বেদনা বিধূর মূহুর্তের সৃষ্টি হয়। বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষিকা রেহেনা বানু  বলেন,‘ দীর্ঘ  জীবনের শিক্ষকতা শেষে আজ আমি নিজেকে সার্থক মনে করছি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। এ বিদ্যালয় থেকে এর আগে আর কোনো শিক্ষক এভাবে সংবর্ধিত হয়েছে কি না আমার জানা নেই । তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় চেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার