বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

আত্রাইয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ দুইজনকে জরিমানা ;

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুইজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (০১ সেপ্টেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার আত্রাই উপজেলার মুন্নি সূতাঘর ও সুমনা সূতাঘর এর মুক্তিযোদ্ধা বাজারের গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
এ সময় মুন্নি সূতাঘরের স্বত্বাধিকারী মো.আব্দুল হামিদ ও সুমনা সূতাঘরের স্বত্বাধিকারী সেন্টু মোল্লা নামের দুইজনকে আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং আত্রাই থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে সূত্র জানায়।
এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews