মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস;

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মোংলায় জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল;

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৩৪ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শহীদ জিয়া পরিষদ মোংলা পৌর শাখা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জিয়া পরিষদের নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রদক্ষিণ প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এসে পথ সভায় মিলিত হয়। বিক্ষোভ থেকে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘নিউইয়র্ক উইল বি সি,প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েল হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলেও মন্তব্য করেন তারা। সমাবেশে প্রধান বক্তা পৌর যুবদল নেতা বি এম ওয়াসিম আরমান গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে ইসরায়েলি বাহিনী হামলা প্রতিবাদ জানান। বিশ্ব নেতাদের গাজার জনগণকে রক্ষায় এগিয়ে আসার দাবী জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবানও জানান তিনি। এসময় শহীদ জিয়া পরিষদের মোংলা পৌর শাখার সভাপতি মো: মামুন সরদার, সাধারণ সম্পাদক, মো: আলাল হাওলাদার, সহ-সভাপতি মো: আসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ সরদার, পৌর ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, সেতু, শুকুর, স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ, পৌর যুবদল নেতা রাহাত হোসেন মুন্না, মো: কবির, ইব্রাহীম, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews