রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

ঈদ সামনে,কাউখালীর প্রথম পশুর হাটে শতাধিক গরু;বিক্রি মাত্র ৮টি;

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১১ বার পঠিত



(পিরোজপুর) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। উপজেলার নতুন ভেন্যু ইকোপার্ক মাঠে অনুষ্ঠিত প্রথম হাটে শতাধিক গরু উঠলেও ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে দিন শেষে বিক্রি হয়েছে মাত্র ৮টি গরু।
শুক্রবার (২২মে) সকাল থেকে শুরু হওয়া এ হাটে কাউখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা ছোট-বড় বিভিন্ন জাতের গরু নিয়ে আসেন। বাজারে গরুর দাম ধরা হচ্ছে ৫০ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত। তবে ক্রেতাদের আগ্রহ কম থাকায় প্রত্যাশিত বেচাকেনা হয়নি বলে জানান বিক্রেতারা।
এবার কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠের পরিবর্তে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইকোপার্ক মাঠে পশুর হাটের আয়োজন করা হয়েছে। মাঠের পরিচ্ছন্নতা,সৌন্দর্য সংরক্ষণ এবং পরিবেশ দূষণমুক্ত রাখতে নতুন এ স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
হাটে আসা কয়েকজন ক্রেতা জানান,গত বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি হওয়ায় তারা বাজার ঘুরে দেখে সিদ্ধান্ত নিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি,গবাদিপশুর খাদ্য,ভুসি, খৈল ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় পশু লালন-পালনের ব্যয়ও বেড়েছে। ফলে বাজারে এর প্রভাব পড়েছে।
হাটে আনা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক তদারকিতে কাজ করছেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে সোনালী ব্যাংকের কর্মকর্তারা মাঠে অবস্থান করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে থানা পুলিশ,আনসার সদস্য ও গ্রাম পুলিশ। উপজেলা প্রশাসন পশুর হাটে খাজনা মওকুফ করলেও পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা ব্যয় নির্বাহের জন্য প্রতিটি পশুর বিপরীতে রসিদের মাধ্যমে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা,ঈদ যত ঘনিয়ে আসবে ততই ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়বে এবং কাউখালীর পশুর হাট জমে উঠবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews