বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

এক ইলিশের দাম ৬ হাজার ৩২৫ টাকা;

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত




তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি;

পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ৩০৪ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলে মুনসুর আলির জালে ধরা পড়ে ওই মাছটি।
পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ৩০৪ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়।
জানা যায়, কুয়াকাটা মৎস্য বাজারের ঘরামী ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালির পক্ষে মো. হাসান এক লাখ ১০ হাজার টাকা মণ দরে একটি  ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন বলেন, ‘এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। অবরোধের পরে এই প্রথম এতো বড় ইলিশের দেখা মিলেছে। ৬ হাজার ৩২৫ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন।’
জেলে মুনসুর বলেন, ‘২২ দিনের অবরোধ শেষে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে জাল ফেলি। এ সময় এ বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।’
আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে এক লাখ দশ হাজার টাকা মণ দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার ৩২৫ টাকা।’
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews