রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন;

এনায়েতপুর তীব্র ভাঙন যমুনায় নদীগর্ভে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি ;

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৮২ বার পঠিত



মোঃ হাসমত আলী,সিরাজগঞ্জ, জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ এনায়েতপুর থানার জালালপুরে গত কয়েক দিনে বাড়তে শুরু করেছে যমুনা নদীতে পানি। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৪ সেন্টিমিটার বেড়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি। পানি বাড়ার সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন।
গত কয়েকদিনে জালালপুর গ্রামে যমুনার ভাঙনে সাতটি বসতবাড়ি, ফসলি জমি ও পরিত্যক্ত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে জালালপুর কেন্দ্রীয় জামে মসজিদ, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর রাহেলা খাতুন হাফিজিয়া মাদ্রাসা, বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, বসতভিটা ও ফসলি জমি। ভাঙনের মুখে থাকা স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক হাসানুজ্জামন বলেন, গত কয়েক দিন হলো আবারও যমুনা নদীতে পানি বাড়ছে। যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পানি রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭৫ সেন্টিমিটার। একই সময় বৃহস্পতিবার পানি রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭১ সেন্টিমিটার।
জালালপুর গ্রামের হোসেন বলেন, গত বুধবার রাত থেকে জালালপুর গ্রামের তীব্র নদীভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। গতকয়েকদিন নদীভাঙন অব্যাহত আছে। সাতটি বাসতবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে থাকা স্থাপনা ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন গ্রামবাসী।
সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. মিল্টন হোসেন বলেন, ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় দুই মাস যাবৎ জালালপুর এলাকায় ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে। এই কার্যক্রম চলমান রয়েছে।

মোঃ হাসমত আলী সিরাজগঞ্জ
তারিখ ২৫-০৫-২৪
মোবাইল 01816548883

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews