মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র;

এমপির ছেলে এমপি হোক সেটা আমি চাইনা ব্যারিস্টার সুমন ;

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৫২ বার পঠিত



স্টাফ রিপোর্টার;

আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, দেশে এসে এমপি হবে সেটা আমি চাইনা। আমি চাই চুনারুঘাটের ছেলে মেয়েরা লেখাপড়া করে এমপি হবে। এ এলাকার নেতৃত্ব দেবে। সে হিসেবে আমি লেখাপড়ার মান কিভাবে বাড়ানো যায় সেভাবে চেষ্টা করছি। আমার আব্বা আম্মার নামে এরশাদ আম্বিয়া কিন্ডার গার্ডেনে আন্তর্জাতিক মানের লেখাপড়ার ব্যবস্থা করছি। প্রতিবছর এখান ৩০টি ছেলে মেয়ে ভালো মানের লেখাপড়া করা সুযোগ পাবে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুক্রবার দুপুরে দুই দিনব্যাপী ‘সিসিমপুর শিক্ষা মেলা উদ্বোধন সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি কথাগুলো বলেন।
মেলায় সভাপতিত্ব করেন, সিসিমপুরের পরিচালক মো.শাহ আলম। সিসিমপুর প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমানে সঞ্চালনা মেলায়
উপস্থিত ছিলেন সিসিমপুর প্রকল্পের সিনিয়র ম্যানেজার খলিলুর রহমান, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের এম‌ইএল ম্যানেজার অপূর্ব শিকদার, ফাইনান্স ম্যানেজার মনিরুল ইসলাম, চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.জিল্লুর রহমান প্রমুখ।
এ সময় জাতীয় সংগীত গেয়ে মেলার কার্যক্রম শুরু করা হয়। শিক্ষা মেলায় ব্যারিস্টার সুমন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের প্রদর্শন করে সিসিমপুর শিক্ষা প্রকল্প। সিসিমপুর শিক্ষা মেলায় সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন কার্যক্রমে ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তিসহ নানা আয়োজন।
মেলায় বড় আয়োজন ছিল সিসিমপুর কস্টিউম কারেক্টার লাইভ শো। সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকুকে পেয়ে আনন্দে আনন্দে তাদের সাথে নেচে গেয়ে মেলা প্রাঙ্গণ মুখরিত রাখে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের জন্য রাখা হয় আকর্ষণীয় যাদু প্রদর্শনী। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখায় অনেক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মেলার আয়োজন শিক্ষনীয় বায়োস্কোপ দেখতেও ভিড় জমায় শিক্ষার্থীরা।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সিসিমপুর প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। প্রকল্পটি সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সিসিমপুর প্রকল্প। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সহযোগীতা, আনন্দে আনন্দে শিক্ষার্থীদের শেখানোসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews