বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কলাপাড়ায় ঘরের মেঝে সহ বাড়ির বিভিন্ন স্থানে রক্ত ছিটিয়ে নিখোঁজ হওয়া সেই গৃহবধু তার প্রেমিক সহ উদ্ধার;

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোজ তিন সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তারকে (৩০) তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ। নিখোজের ৪ দিন পর রবিবার দিনগত রাত একটায় তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের দিন ওই গৃহবধুর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুর বাড়ির ৯ জনের নামে একটি অপহরন মামলা দায়ের করেন। পরে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরকীয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভীর করে শত শত মানুষ। কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews