বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত;

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

অদ্য ১৫ সেপ্টেম্বর(সোমবার) সকাল ১১ ঘটিকার সময়, পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তায়, এলাকাবাসীর সহযোগিতায় ও থানা পুলিশের আয়োজনে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং এর প্রতিরোধে চৌরাস্তা মোড়ে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। এ সময় উপস্থিত আরো ছিলেন,সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল)সাবিহা মেহেবুবা,সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম। সভাপতিত্ব করেন জনাব মোঃ সোলাইমান অফিসার ইনচার্জ কাউখালী। এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা নির্ভয়ে তুলে ধরেন পরবর্তীতে অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট কাউখালী পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও যেকোনো সময় নির্দ্বিধায় নিজস্ব মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করার অনুরোধ করেছেন। আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক,ছাত্র-ছাত্রী, কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা ও থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews