1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার;

কাউখালীতে কীটনাশক,সার ও বীজ বিক্রেতাদের সাথে মতবিনিময়;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি 

২৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল এগারোটা ৩০ মিনিটের সময় পিরোজপুরের কাউখালীত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে কীটনাশক,সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে, কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে সকল প্রকার কীটনাশক অপপ্রয়োগ রোধে অবগত করার লক্ষ্যে উপজেলার কীটনাশক বিক্রিতা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত কীটনাশক সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, এ সময় উপস্থিত ছিলেন উক্ত মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,এছাড়াও উপজেলার সার ও কীটনাশক বিক্রেতা মোঃ রফিকুল ইসলাম, মীর জিয়াউর রহমান, মাধব চন্দ্র কুন্ড,লাভলু শিকদার,মোশারেফ হোসেন, সমিরন হালদার,সোলেমান হাওলাদার ও সাগর কুন্ডু। 
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা উপস্থিত সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিষিদ্ধ ক্ষতিকারক বালাইনাশক যে কোনো ঔষধ,সার ও বীজ দোকানে মজুদ এবং বিক্রয় করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস বলেন, কোন ব্যবসায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রত্যয়ন ব্যতীত  সকল প্রকার ঔষধ ও সার বিক্রয় করিতে পারবে না। এছাড়াও সকল ঔষধের নির্ধারিত মূল্যে বিক্রয় এবং মেয়াদহীন ঔষধ বিক্রয় ও গোডাউন জাত করনের অভিযোগ পাওয়া গেলে তাহার বিরুদ্ধে আইন গোস্ত ব্যবস্থার গ্রহণ করা হবে। প্রয়োজনে উপজেলা কৃষি অফিস ও দায়িত্বশীল কর্মকর্তার পরামর্শক্রমে কৃষকদের কাছে ভালো মানের ঔষধ বিক্রী এবং ব্যবহার বিধি অবগত করে নির্দিষ্ট রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে রাখার অনুরোধ করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার সার কীটনাশক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম সুপরামর্শ প্রদান করেন। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews