রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন;

কাউখালীতে কোমলমতি শিশুদের অভিনব প্রতিবাদ;

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫১১ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি;

অদ্য ৭ এপ্রিল (সোমবার)২০২৫ তারিখ,সকাল ১০ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী উপজেলা চত্বরে, সদরে অবস্থিত মারকাযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিশুদের নিয়ে “যুদ্ধ বিরতি লংঘন করে ফিলিস্তিনির গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে” মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালক ও যুব আন্দোলন কাউখালী উপজেলা শাখার সভাপতি এইচ এম হাফিজুল্লাহ সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়াও সকাল ৯ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলাম কাউখালী উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পরবর্তীতে বৈকাল ৫ ঘটিকার সময় কাউখালী সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এ সময় উপস্থিত বক্তারা ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলী গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠন গুলোর প্রতি গনহত্যা বন্ধের জন্য সন্ত্রাসী ইসরায়েলকে চাপ সৃষ্টি করার দাবি জানান। বাংলাদেশে ইসরায়েল কে সহায়তা করে এমন কোম্পানির পন্য বয়কটের দাবি জানান। মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে তারা এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews