সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন ;

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৮২ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)এর প্রধান কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত ০৯ সদস্য বিশিষ্ট ০৩ বছর মেয়াদী কমিটি অনুমোদন।
বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে,কাউখালী উপজেলার নয় সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করে অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে:-
(১) মোঃ শফিকুল ইসলাম স্বপন (সভাপতি) ২/মোঃ আখতারুজ্জামান (সহ-সভাপতি) ৩/ মোসা:শামীমা আক্তার (সহ-সভাপতি) ৪/ সুলতালা নীলা (সাধারণ সম্পাদক) ৫/ মোঃ রবিউল হাসান রবিন (সদস্য) ৬/ হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম (সদস্য) ৭/মোঃ নুরুজ্জামান খোকন (সদস্য) ৮/ মোঃ নুরুজ্জামান খান পলাশ (সদস্য) ৯/ আসমা আক্তার (সদস্য)। উক্ত কমিটির কার্যক্রম প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থেকে কার্য পরিচালনা করবে, সেই সাথে পূর্ববর্তী কমিটি থেকে দায়িত্বভার গ্রহণপূর্বক কার্যক্রম শুরু করবে আগামী ০৩ বছর পর্যন্ত। কমিটির কর্ম পরিধি ও কার্যক্রম করণীয়,(ক) দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা,কর্মসূচির মাধ্যমে বক্তৃতা,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা,সেমিনার, সিম্পোজিয়াম,কর্মশালা, মতবিনিময় ও আলোচনা সভা,পথসভা,মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।(খ) জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা,(গ) সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে আলোচনার মাধ্যমে মনোভাব গড়ে তোলা,(ঘ) তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” গড়ে তোলা, (ঙ)কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনের নির্ধারিত ছকে আইনের তফসিলভুক্ত অপরাধের সুনির্দিষ্ট তথ্য সম্বলিত অভিযোগের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রেরণ,(চ)গৃহিত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, (ছ) অহিংস পদ্ধতিতে ও প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পরিচালনা, (জ) কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কমিশনের দিক ও নির্দেশনা অনুসরণ।
সেই সাথে উক্ত কমিটির বর্জনীয় বিষয় সমূহ:- (ক) কমিশনের অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত করা হতে বিরত থাকা,(খ) সরকারি -আধা সরকারি, সায়ত্বশাসিত বা বেসরকারি কোন দপ্তরের কার্যক্রমে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার হতে বিরত থাকা।(গ) ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর তথ্য কমিশনে প্রেরণ করা হতে বিরত থাকা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews