1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন” রাজৈরে ‘হাতুড়ি বাহিনী’র প্রধান মাজহারুল শেখ গ্রেফতার; গলাচিপায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য; সামান্য বৃষ্টিতেই জলমগ্ন নওগাঁর আহসানগঞ্জ স্টেশন, দুর্ভোগে যাত্রীরা; কাউখালীতে দেশীয় প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত; জনগনের আশার আলো নুরে আলম: ধুকুরিয়া বেড়া ইউনিয়নকে গড়তে চান আধুনিক রোল মডেল হিসেবে;

কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

পিরোজপুর(প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন কাউখালী মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১জুন) রাত ৮টায় থানার অফিস কক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা,মাদক, বাল্যবিবাহ,ধর্ষণ,ইভটিজিং, কিশোর গ্যাং,জুয়া,অবৈধ যানবাহন চলাচল,রাস্তা ও ফুটপাত দখল,অবাধে গবাদিপশুর বিচরণ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
এ সময় নবাগত ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তাই অহেতুক, শত্রুতামূলক কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থেকে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানাই। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের বিভিন্ন অভিযান ও জনসেবামূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতেও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।”
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অপরাধ দমন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। তারা নবাগত ওসির সফলতা কামনা করেন এবং জনস্বার্থে সব ধরনের ইতিবাচক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য নুরুল হুদা বাবু, মেহেদী হাসান,গাজী আনোয়ার হোসেন,কাজী শাহাদাত হোসেন, মো. সাইয়েদুল কবীর বশীর,মো. নুরুজ্জামান খোকন,মো.হাবিবুর রহমান ও সুজন আইচসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews