মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

কাউখালীতে শিক্ষক দিবস-২০২৫ উদযাপন;

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসেরআয়োজনে, “শিক্ষকতা পেশা:মিলিত প্রচেষ্টার দীপ্তি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অদ্য (রবিবার)৫ অক্টোবর সকাল ১১ঘটিকার সময়,উপজেলা পরিষদ সভাকক্ষে,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল হান্নান-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। মোঃ মনিবুর রহমান-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। মোঃ রিয়াজুল হক-উপজেলা একাডেমি সুপারভাইজার। এ ছারাও উপজেলার বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সহ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেহেদী হাসান (প্রমুখ) উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষকবৃন্দের বক্তব্যে সকলে বলেন,”শিক্ষকদের শ্রদ্ধা সম্মানের প্রতি গুরুত্ব আরোপ, অবসর কালীন মূল্যায়ন এবং সকল শ্রেণীর শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণ সহ বেতন ভাতা বৃদ্ধি করনের বিষয়ে নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে আলোচনা করেন। এছাড়াও মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষকদের সরকারি জাতীয়করণে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর ঢাকায় সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। অতঃপর সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন,সকলের বক্তব্যে শিক্ষকদের সম্মানের স্থান সহ দাবি-দাওয়া বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন, এছাড়াও তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য ভ্যাকসিন টিকা অনলাইন আবেদন পূরণে ১০০% নিশ্চয়তার বিষয়ে অবগত করেন এবং সকল পেশার শিক্ষকদের একতাবদ্ধ থাকতে হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews