রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৪দিন ব্যাপী ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন;

  • Update Time : রবিবার, ৩১ অগাস্ট, ২০২৫
  • ২৬১ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, কাউখালী শাখা সঙ্ঘের পরিচালনায় ১৩তম বাৎসরিক উৎসব শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫১বিশিষ্ট কমিটির আয়োজনে ২৯ আগস্ট শুক্রবার বিকেলে মাতৃসঙ্ঘ অধিবেশন সূচনা ও বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচির মধ্য দিয়ে ১লা সেপ্টেম্বর সোমবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে। জানা যায় উক্ত গুরুদেব বরিশাল বাখেগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৩৫২ বঙ্গাব্দের ১৩ই ভাদ্র এই দিনে কলকাতায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠিা করেন।
কাউখালী শাখা সঙ্ঘ প্রতি বছরের ন্যায় গুরুর কৃপা লাভে, দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তির কামনায়, ৩০আগস্ট (শনিবার) সকাল ৯ঘটিকায় সঙ্ঘ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পতাকা উত্তোলন করেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পরিতোষ সমাদ্দার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউখালী শাখা সঙ্ঘের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল,কাউখালী শাখা সঙ্ঘের সহ সভাপতি সুব্রত রায়,বঙ্কিম চন্দ্র সাহা,সহ সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা,সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ দাস,প্রচার সম্পাদক মানিক লাল কর প্রমূখ।
সকাল ১১টায় হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে ফল বিতরণ,১১:৩০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,১২:৩০ অসহায় মায়েদের মাঝে বস্ত্র বিতরণ, সন্ধ্যা ৬:৩০ এ সমবেত প্রার্থনা, ৭:৩০ মহতি ধর্মসভা ও  রাত ১০ ঘটিকায় শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম যজ্ঞাঅনুষ্ঠানের শুভ অধিবাস এবং রবিবার অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতঃপর  আগামীকাল ১লা সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা থেকে কুঞ্জভঙ্গ,বেলা ১১ঘটিকায় শ্রী শ্রী গুরু পূজা ও ভোগরাগ, দুপুর ১ঘটিকায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews