শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

কাউখালীতে স্বেচ্ছাসেবী কর্মকান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ;

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৬৪ বার পঠিত



প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন 

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে গৃহ নির্মাণ,রাস্তা,পুল,সাকু,বেওয়ারিশ লাশ দাফন কাফন সহ হতদরিদ্রদের সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাই’র কর্মসূচী “খেদমতে খলক” স্বেচ্ছায় (জনসেবা) এর অংশ হিসেবে কাউখালী উপজেলাধীন ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রায় ২শত ফিটের একটি জীর্ণশীর্ণ রাস্তা সংস্কার কাজ চলছে। এ কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ। বিশেষ করে কাউখালী উপজেলা মুজাহিদ কমিটির সম্মানিত ছদর মাও:রেজাউল করিম সাহেবের অর্থায়নে ও এইচ এম জিয়াউল করীমের নেতৃত্বে রাস্তার কাজটি আজ সমাপ্ত হলো। জানা যায় ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিড়াপাড়া খালের পারে জাকির মেম্বারের বাড়ির সামনের ব্রিজ থেকে তারিকুল ইসলাম মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় ২শত ফিট জনবহুল ভূমিহীন এলাকায় চলাচলে অযোগ্য রাস্তার পাইলিং সহ পূর্ণ নির্মাণ কাজ করেন উত্তর স্বেচ্ছাসেবী সংগঠন। বর্ষা মৌসুমে রাস্তাটি সম্পূর্ণ যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। এমনকি জনসাধারণসহ ছাত্র-ছাত্রীদের চলাচলে বিভিন্ন দুর্ঘটনার খবর পাওয়া যায়। উপস্থিত এলাকাবাসী তারিকুল মুন্সী ও শাহিন খান বলেন, আমরা বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম না। আমাদের কষ্টের কোন শেষ ছিল না। বিশেষ করে চলাচলে অযোগ্য এই রাস্তাটা দিয়ে এলাকার কোন লোক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যেতে খুবই কষ্ট হতো,বর্তমানে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে মেরামত করায় আমরা কৃতজ্ঞ। সংগঠনের এ ধরনের মানবিক উন্নয়নমূলক কর্মকান্ডে উপজেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার মানুষ সাধুবাদ জানান। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews