রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

কাউখালীতে ৬০ জেলের মাঝে দেশীয় বকনা বাছুর বিতরণ;

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশীয় বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৫ জানুয়ারী সোমবার, উপজেলা পরিষদ চত্বরে,৫টি ইউনিয়নের ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে দেশীয় বকনা বাছুর প্রদান করা হয়। প্রকল্পের আওতায় জেলেদের জীবিকায় বৈচিত্র্য আনা এবং মাছের প্রজনন মৌসুমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে জেলেদের সম্পৃক্ত করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছ আহরণে চাপ কমাতে এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গবাদি পশু পালনের মাধ্যমে জেলেদের আর্থিক স্বাবলম্বিতা বাড়বে। এ সময় বকনা বাছুর পরিদর্শন সহ বিতরণে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। সাংবাদিক মোঃ মেহেদী হাসান নয়ন, মো: রফিকুল ইসলাম এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews