সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি;

কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন;

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

উপজেলা প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে,সকলের উপস্থিতিতে ত্রি-বার্ষিক কাউন্সিল সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।অতঃপর উপজেলা নির্বাহী কর্মকর্তা(সভাপতি),সুব্রত রায় (কমিশনার) ও শামসুর রহমান মিজান কে (সম্পাদক) ঘোষণা করা হয়।
অদ্য ২০জানুয়ারি (সোমবার) সকাল ১১ ঘটিকায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান,পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস,সাপলেজা জয়তুনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবিএম রফিকুল ইসলাম,কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার, স্কাউট শিক্ষক বাবুল ঘোষ, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান ও কাব শিক্ষিকা জাহানারা বেগম প্রমুখ।
উক্ত নির্বাচনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লাকে সভাপতি (পদাধিকারবলে)কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়কে কমিশনার ও কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানকে সম্পাদক করে ২৫ সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়।পরবর্তীতে স্কাউটস দলের গঠন মূলক কার্যক্রমে সকলে মিলে মিশে দায়িত্ব পালন করবেন বলে ব্যক্ত করেন।সেই সাথে নবগঠিত কমিটির সদস্যগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা(সভাপতি)কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews