মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর;

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন;

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত




মোঃ মাসুদ রানা;
কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির ৭ জন যুগ্ম আহ্বায়ক হলেন, সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহ্‌সান মুন্সি, ওসমান গণি ভূইয়া ও সুফিয়া খাতুন।
নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ।
এক অভিনন্দন বার্তায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আহ্বায়ক আবুল হাশেমের নেতৃত্বে আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি, ৭টি উপজেলা এবং ২টি পৌর বিএনপিকে আরও শক্তিশালী ও তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, নবনিযুক্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ৪ মেয়াদে গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। একজন সমাজসেবী হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে আবুল হাশেম চেয়ারম্যান জেল-জুলুম, নিপীড়ন উপেক্ষা করে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।
নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews