শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে;

  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৮৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুময়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গাজায় নজিরবিহীন ইজরায়েলী হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলের একের পর এক বর্বরোচিত বোমা হামলায় রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিমদের পবিত্র ভুমি। অপরদিকে শিশুদের কাঁন্না আর লাশের মিছিলে যখন আকাশ বাতাস ভারি হয়ে গেছে, মা বোনদের রুহু আহাজারিতে পৃথিবী কেঁপে উঠছে। কিন্তু আজকের বিশ্বের মোড়লরা নিশ্চুপ ভূমিকা পালন করছে।
আজ ভরাক্রান্ত হৃদয়ে বলতে চাই সারা পৃথিবীতে প্রায় ২শ’ কোটি মুসলমানের বসবাস। এককভাবে কোনো জাতির সংখ্যাগরিষ্টতা নাই। কিন্তু অত্যন্ত দুঃখে সাথে বলতে হয় এত বড় জাতির নেতৃত্বে যারা রয়েছেন তারা আজ ভোগ বিলাশে মগ্ন। এই সকল নেতৃবৃন্দকে হাসর ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দার করিয়ে দিব। ফিলিস্তিনের ভাই বোনদের বর্তমান অবস্থা পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মত নয়। যেই দেশে একটি কুকুর মারা গেলেও জাতিসংঘের মায়া কান্না শুরু হয়ে যায়। অথচ গাজায় হাজার হাজার শিশুসহ লাখ লাখ অসহায় গাঁজাবাসিকে অন্যায় ভাবে হত্যা করা হলেও আজ জাতিসংঘের কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনা। অতএব এই জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনো অধিকার বাস্তবায়ন হবেনা। তাই অচিরেই মূসলিম জাতিসংঘ গঠন করতে হবে। এর আগে পৌর শহরের বি এল এস জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মোনাজাতের মাধ্যমে শেষ করে।এ সময় ইসলামী আন্দোলনের মোংলা উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল মৃধা, সহ-সভাপতি মাওঃ ইউসুফ ইকবাল, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা সভাপতি, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো: ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ, সহ-সভাপতি মো: বায়জিদ, সাংগঠনিক ইসমাইল বীন আ: আজিজ, ইসলামী যুব আন্দোলন মোংলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ ইসমাঈল সোসেন, পৌর শাখার সহ-সভাপতি তারেক বীন সুলতান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews