বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

জয়পুরহাটে ভারতীয় শাড়ি-চাদর পুড়িয়ে প্রতিবাদ করেছেন জেলা নাগরিক কমিটি;

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;

বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভারতীয় শাড়ি, চাদরসহ বিভিন্ন পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানান তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, শহর বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল বল দেবনাথ, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক একেএম গোলাম মাহফুজ শুভ, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেনসহ প্রমুখ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি।
আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews